Skin Problem, Acne

Acne Prone Skin Daily Skin Care Routine

Acne Prone Skin Daily Skin Care Routine

ব্রণ বা Acne সমস্যায় প্রায় সবাই ভুগে থাকেন, বিশেষ করে তৈলাক্ত বা সংবেদনশীল ত্বকের মানুষ ব্রণের দ্বারা বেশি আক্রান্ত হন । তবে সঠিক ভাবে Acne Prone Skin Daily Skin Care Routine মানলে ব্রণ থেকে মুক্তি পাওয়া সহজ হয় ও ব্রণের দাগও দূর করা যায় । নিচে খুব সহজভাবে ব্রণপ্রবণ (Acne-Prone) ত্বকের জন্য দিনের প্রতিটি ধাপে করণীয় সংক্ষেপে দেওয়া হলো । তার আগে ব্রণ হওয়ার আসল কারণগুলো জানতে আমাদের আগের লেখাটি পড়তে পারেন ।

সকাল-রাতের ব্রণপ্রবণ ত্বকের রুটিন

১. মুখ পরিষ্কার করা (Face Cleansing):

সকালে ও রাতে ভালো মানের, মৃদু (Gentle), নন-কমেডোজেনিক (Non-comedogenic) বা Oil-free ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে । এতে ত্বকে জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও ঘাম পরিষ্কার হবে । স্যালিসিলিক অ্যাসিড (Salicylic Acid) বা বেনজোয়াইল পারক্সাইড (Benzoyl Peroxide) যুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিলে ব্রণ নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে । কিন্তু অতিরিক্ত পরিমাণে ক্লিনজার দিয়ে বারবার ধোয়া পরিহার করুন । কারণ এতে স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে স্কিন শুষ্ক হয়ে যায় ও জ্বালাপোড়া করে ।

২. টোনার ব্যবহার (Toner Usage):

মুখ পরিষ্কারের পর আলকোহল-মুক্ত, অ্যান্টি-ইনফ্লেমেটরি (Anti-inflammatory) ও হালকা টোনার ব্যবহার করুন । টোনার ত্বকের pH ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে ও ত্বককে আরও গভীর ভাবে ক্লিন করে ও কোমল রাখে ।

Tips for Acne Skin

৩.সিরাম ব্যবহার (Face Serum usage):

ব্রণপ্রবণ ত্বকের জন্য নিয়াসিনামাইড (Niacinamide) বা আর্গানিক এসিড (অ্যাক্রিলিক, গ্লাইকোলিক) সিরাম ব্যবহার করতে পারেন । যেমন The Ordinary এর Niacinamide + Zinc Serum কিংবা Glycolic 7% Serum । সিরাম ত্বককে নিয়ন্ত্রণে রাখে, দাগ কমায় ও ত্বককে মসৃণ করে।

৪. ময়েশ্চারাইজার (Moisturizer):

ব্রণপ্রবণ ত্বকেও ময়েশ্চারাইজার প্রয়োজন, তবে অবশ্যই তেলমুক্ত ও হালকা ফরমুলার ময়েশ্চারাইজার নিন । এতে ত্বক শুষ্ক হয় না ও অতিরিক্ত তৈল জমে না । সাজেস্ট করার মতো Dr. Althea 345 Relief Cream নিতে পারেন যা ব্রণ স্কিনে ভালো ময়েশ্চারাইজ করে ।

৫. সানস্ক্রিন ব্যবহার:

রোদে বের হওয়ার সময় অবশ্যই অয়েল ফ্রি সানস্ক্রিন ব্যবহার করুন । যাতে ব্রণের দাগ গাঢ় না হয় পাশাপাশি ত্বক সুরক্ষিত থাকে । SPF 30 বা ততোধিক ভালো । এই তালিকায় রাখতে পারেন Dot & Key এর Watermelon Cooling Sunscreen

দিনের মাঝে করণীয়

  • ত্বকে প্রয়োজনের বেশি অতিরিক্ত স্পর্শ করা এড়িয়ে চলু । বিশেষ করে ময়লা হাত দিয়ে মুখ স্পর্শ করা অনুচিত।
  • অতিরিক্ত তৈল নিয়ন্ত্রণের জন্য ব্লটিং পেপার (Blotting paper) ব্যবহার করতে পারেন।
  • ভারী মেকআপ এড়িয়ে চলুন এবং মেকআপ করার পর অবশ্যই ভালোভাবে ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন।

সপ্তাহে ১-২ বার বিশেষ যত্ন

  • এক্সফোলিয়েশন: সপ্তাহে একবার স্যালিসিলিক অ্যাসিড বা অ্যালফা হাইড্রক্সি অ্যাসিড (AHA) যুক্ত হালকা স্ক্রাব বা কেমিক্যাল পিল ব্যবহার করুন। এটি মৃতকোষ ফেলে ত্বককে ঝকঝকে করে।
  • ডিপ ক্লিনসিং ফেসিয়াল বা মাস্ক: ডিপ ক্লিনজিং এর জন্য বাছাই করতে পারেন Cosrx Salicylic Acid Gentle Cleanser । যেহেতু এটা প্রতিদিন দেওয়া যাবে তাই সাথে একটা মাইল্ড ক্লিনজার নিতে হবে । সেজন্য The Face Shop এর Rice Water Bright Facial Foam Cleanser লিস্টে রাখতে পারেন ।

খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় যত্ন

  • সুষম খাদ্য নিন; বিশেষ করে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলমূল ও শাকসবজি বেশি করে খান । যেমন বেরি, পালং শাক, ছোট মাছ ।
  • বেশি চিনি ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন কারণ এতে ব্রণ বাড়তে পারে ।
  • ত্বক হাইড্রেটেড রাখার জন্য পরিমিত পানি পান করুন ।
  • পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

সতর্কতা ও টিপস

  • কোনও নতুন পণ্য ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।
  • ত্বকে জ্বালা, লালচে ভাব বা অন্য কোনো সমস্যা হলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।
  • যেকোনো ব্রণের ওষুধ নিজে থেকে ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন।

পরিশেষে, ব্রণপ্রবণ ত্বকের জন্য নিয়মিত ধাপে ধাপে gentle cleansing, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিন প্রয়োগ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও দৈনন্দিন অভ্যাস মেনে চলাই হলো সঠিক Skin Care Routine-এর মূলমন্ত্র । এই রুটিন মেনে চললে ব্রণ নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং ত্বক থাকে স্বাভাবিক ও সুন্দর ।

আপনার ব্রণ নিয়ন্ত্রণের জন্য কোন ধরণের স্কিনকেয়ার পণ্য বেশি কার্যকর মনে হয়? শেয়ার করুন, আলোচনা করি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *