What does PDRN do in your skin: Upcoming Korean Trend
What does PDRN do নিয়ে আলোচনা শুরু করার আগে জেনে নেওয়া যাক PDRN এর পূর্ণরুপ হলো Polydeoxyribonucleotide । এটি বর্তমান সময়ের আধুনিক ও সবচেয়ে পরিচিত ত্বকের যত্নের উপাদান । এটাকে চিকিৎসার শ্রেণিতে ফেললে দোষ নেই । কারণ ব্যান্ডগুলো ডার্মাটোলজিস্ট দ্বারা টেস্ট করেই তাদের PDRN পণ্য নিয়ে আসে । PDRN কি সেই প্রশ্নের উত্তরে বলতে হয় এটি মূলত স্যালমন মাছের ডিএনএ (Salmon DNA) থেকে নিষ্কাশিত একটি উপাদান । The Clinic এর মতে, স্কিনের পুরোনো কোষ তুলে নতুন সজীব সতেজ কোষের আবির্ভাব ঘটানোই এর প্রধান কাজ । সে কারণে কোরিয়ান স্কিন কেয়ারে বলিরেখা, শুষ্কতা ও কালো দাগ কমানোর ক্ষেত্রে PDRN ব্যাপক পরিচিতি পেয়েছে ।
PDRN কীভাবে কাজ করে?
PDRN ত্বকের গভীরে প্রবেশ করে অ্যাডেনোসিন A2A রিসেপ্টর সক্রিয় করে, যা ত্বকের কোষের পুনর্নবীকরণ ও কোলাজেন উৎপাদন দ্রুততর করে। এর ফলে:
⦁ ত্বকের ক্ষত ও বার্ধক্যজনিত ক্ষতি দ্রুত সেরে উঠে
⦁ কোলাজেন ও ইলাস্টিনের সংখ্যা বৃদ্ধি পায়, যা ত্বককে কোমল, মসৃণ ও সতেজ করে
⦁ ত্বকের প্রদাহ কমায় এবং ত্বকের লাল ভাব (Redness) দূর করে
⦁ শুষ্কতা দূর করে ত্বককে আর্দ্র রাখে
⦁ দাগ-ছোপ (Acne) ও হাইপারপিগমেন্টেশন (Hyperpigmentation) কমাতে সাহায্য করে

PDRN benefits of using Medicube products
What does PDRN do
1. ত্বকের পুনর্জন্ম: PDRN ত্বকের ভেতর থেকে কোষ নতুন করে গঠন করায় ত্বক তরতাজা ও প্রাণবন্ত হয়।
2. বয়সের বলিরেখা কমায়: নিয়মিত ব্যবহারে সূক্ষ্ম রেখা এবং বড় বলিরেখা দূর হয়।
3. ত্বক শক্তিশালী করে: ত্বক আরও দৃঢ় ও স্থিতিস্থাপক হয়।
4. প্রদাহ কমায় ও সুরক্ষা দেয়: সংবেদনশীল, রেডনেস বা ব্রণপ্রবণ ত্বকের জন্য উপযোগী কারণ এটি অ্যান্টি-ইনফ্ল্যামেটরি।
5. ঝলমলে ও হাইড্রেটেড ত্বক: ত্বকে আর্দ্রতা ধরে রেখে, দাগ-ছোপ কমিয়ে ত্বককে স্বাস্থ্যকর করে তোলে।
6. ক্ষত নিরাময়: যেসকল ত্বকের ক্ষত সারাতে দেরি হয় বা স্কার তৈরি হয়, সেসবেও PDRN সাহায্য করে দ্রুত সেরানোর মাধ্যমে।
PDRN উপাদান ব্যবহার পদ্ধতি
PDRN আজকাল বিভিন্ন ফর্মে পাওয়া যায় । যেমনঃ সিরাম, ক্রিম ও মাস্ক ইত্যাদি। যেহেতু আমরা স্কিন কেয়ার পণ্য নিয়ে আলোচনা করছি তাই শুধুমাত্র স্কিনে ব্যবহার নিয়ে বলব ।
⦁ সিরাম ও ক্রিম: ত্বকের গোড়ায় প্রয়োগ করলে হালকা ও দীর্ঘমেয়াদি কার্যকর হয়।
⦁ মাস্ক: পিডিআরএন সমৃদ্ধ মাস্ক ব্যবহার করলে ত্বক কোমল ও উজ্জ্বল হয়।
সতর্কতা ও পরামর্শ
⦁ কোনো এলার্জিক প্রতিক্রিয়া বা সংক্রমণ আগে ত্বক পরিষ্কার রাখতে হবে
⦁ সূর্যের ক্ষতি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন ব্যবহার করতে হবে
⦁ রেগুলার স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে
⦁ PDRN পণ্য ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নিতে হবে । সিরিয়াস কোনো সমস্যা বা সাইড এফেক্ট হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে ।
What does PDRN do প্রশ্নের উত্তর হলো এটি স্কিন কেয়ারের জগতে নতুন করে সম্ভাবনা জাগিয়েছে । যা ত্বককে গভীর থেকে পুনরুজ্জীবিত করে, বার্ধক্য বা বয়সের দাগ প্রতিরোধ করে এবং স্কিনের ক্ষত ভরাট করতে সহায়তা করে । ডা রাশমি শেট্টির মতে, PDRN নতুন কোষ জেনারেট করতে কাজ করে । এটি শুধু একটি কসমেটিক নয়, বরং ত্বকের স্বাস্থ্য ধরে রাখার জন্য একটি উন্নত ও নিরাপদ বিজ্ঞানসম্মত পদ্ধতি। National Institute of Health তাদের গবেষণায় বলেছে এটা এন্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবেও কাজ করে । তাই বলা যায়, ত্বক যদি শুষ্ক, প্রদাহপূর্ণ, বা দাগ-ছোপযুক্ত হয়, তাহলে PDRN যুক্ত পণ্য বা চিকিৎসা আপনার জন্য এক চমৎকার উপায় হতে পারে।
পরের আলোচনায় PDRN উপাদান দিয়ে তৈরি সিরাম, ক্রিম ও ক্লিনজার নিয়ে আলোচনা করব । আপনি কি PDRN নিয়ে আরও বিস্তারিত জানতে চান বা ব্যবহার করেছেন? আমাকে জানাতে ভুলবেন না! ✨